+8801676386302 [email protected]
কন্টেন্ট মার্কেটিং কি ও কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে হবে?

কন্টেন্ট মার্কেটিং কি ও কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে হবে?

কন্টেন্ট মার্কেটিং কি?

সূক্ষ পরিকল্পনা ও সৃজনশীলতার, মাধ্যমে একটি বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরি করে তা টার্গেট কাস্টমারদের কাছে প্রমোশন করার নামই হলো কণ্টেন্ট মার্কেটিং। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর মধ্যমণিতে পরিণত হয়েছে কন্টেন্ট । কেননা, ভাল কন্টেন্ট তৈরি করা সম্ভব না হলে, শুধু প্রমোশন করে কাস্টমার রিচ করা সম্ভব হবে না। কন্টেন্ট বা বিষয়বস্তু যদি প্রাসঙ্গিক না হয় তবে কোন মিডিয়াতেই মার্কেটিং ফলপ্রসূ হবে না। ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব যায়গাতেই এখন কন্টেন্ট একটি গুরুত্বপূর্ন মার্কেটিং এর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কন্টেন্ট বা বিষয়বস্তু মার্কেটিং কেন প্রয়োজন?

আপনি যেকোনো প্রমোশনই করেন না কেন সবকিছুতে কন্টেন্ট লাগবেই। আপনি কাস্টমারদের ইমেইল করবেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবেন বা ব্লগে আর্টিকেল লিখবেন অবশ্যই সুন্দর একটি কন্টেন্টের প্রয়োজন হবে এবং এটির মার্কেটিং করতে হবে। মানুষ এখন এড পছন্দ করে না, অনেকেই আবার এড ব্লকার সফটওয়্যার ব্যবহার করে। যারা এড ব্লকার ব্যবহার করে না তারাও কিন্তু এডে ক্লিক করে না। ফলে এড দিয়ে মানুষকে আকৃষ্ট না করে কন্টেন্ট দিয়ে কাস্টমারদের আকৃষ্ট করাই কন্টেন্ট বিপণন বা মার্কেটিং এর মূলকথা। ডিজিটাল মার্কেটিং এর প্রাণ বলা যায় কন্টেন্টকে।

  • আপনার পণ্য বা সেবা সম্পর্কে কাস্টমারদের জানাতে কন্টেন্ট বিপণন বা মার্কেটিং অপরিহার্য ভুমিকা পালন করে।
  • কাস্টমাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে আকর্ষণীয় কন্টেন্টের বিকল্প নেই।
  • কাস্টমারদের বিভিন্ন সমস্যা, কিভাবে আপনার প্রোডাক্ট সমাধান করতে পারে, তা বুঝাতে কন্টেন্ট বিপণন বা মার্কেটিং অত্যাবশ্যক।  
  • আপনার ব্যান্ড ভ্যলু বাড়াতে এবং আনুগত্যশীল কাস্টমার তৈরি করতে প্রয়োজন ভালো মানের কন্টেন্ট ।
  • বিজ্ঞাপন, ইমেইল মার্কেটিং, ফেসবুক বুস্ট, ইউটিউব ভিডিও সবকিছুতেই প্রয়োজন আকর্ষণীয় ও গ্রহণযোগ্য কন্টেন্ট।
  • একটি ভালো কন্টেন্ট অডিয়েন্সকে ভিজিটর থেকে কাস্টমারে রূপান্তর করতে পারে।  

কন্টেন্ট স্ট্র্যাটেজি ও মার্কেটিং এর কৌশল

সব প্রতিষ্ঠানই কন্টেন্ট ব্যবহার করে কিন্ত কার কন্টেন্ট মার্কেটে জনপ্রিয়তা পাবে বা অডিয়েন্সের প্রয়োজন পূরণ করবে তা নিশ্চিত করতে প্রয়োজন একটি পরিকল্পিত কন্টেন্ট বিপনন বা মার্কেটিং স্ট্র্যাটেজি।

অডিয়েন্সের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করা

অডিয়েন্স কি ধরণের কন্টেন্ট পছন্দ করে, কোন ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে বেশি শেয়ার হয়, অডিয়েন্স কোন ধরণের কন্টেন্টের প্রত্যাশা করে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে।

রেফারেন্সসহ তথ্যবহুল কন্টেন্ট তৈরি করা

যেকোন কন্টেন্ট তৈরি করতে হলে সেখানে রেফারেন্স বা তথ্যসূত্র ব্যবহার করলে অডিয়েন্সের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কন্টেন্টটি তথ্যবহুল, নির্ভুল ও রেফারেন্সযুক্ত হতে হবে।

কন্টেন্ট রিসার্চ করে তৈরি করা

একটা বাস্তব সত্য কথা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ কন্টেন্টই লিখা হয়ে গেছে। যেমন আপনি যে শব্দ লিখেই গুগলে সার্চ করেন না কেন আপনি কন্টেন্ট পাবেন। সুতরাং এখন প্রয়োজন হবে –

  • প্রচুর কন্টেন্ট রিসার্চ করে ধারণা নেওয়া
  • বিদ্যমান কন্টেন্টের মন্দ দিক বা ঘাটতি বের করা
  • ভাল কন্টেন্ট যারা প্রকাশ করে তাদের ফলো করা
  • কোন ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় বেশি শেয়ার হয়
  • কন্টেন্ট এর কিওয়ার্ড রিসার্চ করা অর্থাৎ গ্রাহক কোন ধরণের কন্টেন্ট সার্চ করে তা খুঁজে বের করা

ওয়েব এনালাইটিক্স ব্যবহার করা

ভাল মানের কন্টেন্ট তৈরি করতে হলে অবশ্যই ওয়েব এনালাইটিক্স ব্যবহার করতে হবে, হতে পারে তা Google Analytics বা Facebook Analytics. এক্ষেত্রে বুঝা যাবে কোন কন্টেন্টের রিচ বেশি বা ওডিয়েন্সের কাছে বেশি গ্রহণযোগ্য।

কন্টেন্ট চ্যানেল সিলেক্ট করা

বিভিন্ন ধরনের চ্যানেলের জন্য আলাদা আলাদা কন্টেন্ট মার্কেটিং করা উচিত। অডিয়েন্সের চাহিদা, সময়, আগ্রহ, বয়স, অবস্থান ইত্যাদি বিবেচনা করে টার্গেট অডিয়েন্সকে তার ব্যবহৃত চ্যানেলে মার্কেটিং করতে হবে।

এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি

সার্চ ইঞ্জনে কেউ সার্চ করলে যদি আপনার কন্টেন্টকে খুঁজে না পায় তবে কন্টেন্ট তৈরি করা অর্থহীন হয়ে যাবে। তাই আপনার কন্টেন্টকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট তৈরি করতে হবে। বিস্তারির জানুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

মানসম্পন্ন কন্টেন্ট তৈরি

  • কন্টেন্ট অন্য কারো থেকে কপি করা যাবে না এতে এসিও র‍্যাংকিং পাওয়া যাবে না ও কাস্টমারের গ্রহনযোগ্যতা পাওয়া যাবে না।
  • কন্টেন্টের টাইটেল ও মেটা ডেসক্রিপশন আকর্ষণীয় হতে হবে।
  • ব্লগ কন্টেন্টের ক্ষেত্রে পর্যাপ্ত ছবি ও ভিডিও ব্যবহার করতে হবে যেন বিষয়বস্তু ফুটে উঠে।
  • কন্টেন্ট গোছানো ও আকর্ষণীয় ডিজাইনের হতে হবে।

কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি

নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে, সেক্ষেত্রে একটা শিডিউল করে রাখা যেতে পারে, সপ্তাহে কয়টি কন্টেন্ট কোন সময়ে কে পাবলিশ করবে। অনেক্ষেত্রে দেখা যায় কখনো নিয়মিত কন্টেন্ট পাবলিশ হয় আবার কখনো দীর্ঘদিন কন্টেন্ট পাবলিশ হয়। কন্টেন্ট পাবলিশের মধ্যে যেন ধারাবাহিকতা থাকে সেজন্য কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে।

মার্কেট সেগমেন্ট (বিভক্তিকরণ) করা

পেশা, অবস্থান, বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা ইত্যাদি ভেদে ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করতে হবে। যেমন বাচ্চাদের জন্য যে কন্টেন্ট সেটি অবশ্যই বয়স্কদের জন্য মানানসই হবে না।

কন্টেন্ট স্ট্র্যাটেজি মার্কেটিং এর প্রকারভেদ

সব ধরণের কোম্পানির জন্য কন্টেন্ট এর মার্কেটিং একটি কার্যকর কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাল মানের কন্টেন্ট তৈরি করতে প্রয়োজন প্রচুর মেধাশ্রম। এখন প্রশ্ন আসে কি করে কন্টেন্ট এর মার্কেটিং এ সফল হওয়া যায় আর সফল হতে হলে কোন কোন মাধ্যম ব্যবহার করা উচিত। তাই আমরা আলোচনা করবো কন্টেন্ট মার্কেটিং এর প্রকারভেদ নিয়ে।

বিভিন্ন চ্যানেলে বিভন্ন ধরণের কন্টেন্ট নিয়ে মার্কেটিং করা যার। সেক্ষত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ভিজিটর কোন কোন প্ল্যাটফর্মে বেশি ভিজিট করে। এখন আমরা বেশ কিছু প্ল্যাটফর্মের কন্টেন্ট বিপনন বা মার্কেটিং নিয়ে আলোচনা করবো। অনালাইন প্ল্যাটফর্মে বিভিন্ন স্থানে কন্টেন্ট ব্যবহৃত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

কন্টেন্ট মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং এর প্রকারভেদ
  • সোশ্যাল মিডিয়া
  • ব্লগ
  • ভিডিও
  • ইমেইল
  • ইনফোগ্রাফিক্স
  • পডকাস্ট
  • ই-বুক
  • প্রেজেন্টেশন
  • প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি 

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট

বিশ্বের প্রায় ৩৭০ কোটি মানুষ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, হতে পারে তা ফেসবুক, টুইটার, লিংকডইন, ইন্সটাগ্রাম ইত্যাদি। বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে ভিন্নতা রয়েছে। যেমন, ফেসবুকে ভাইরাল কন্টেন্টের চাহিদা সবচেয়ে বেশি। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভিজিটরদের শিক্ষা, সচেতন করা, আনন্দ দেয়া, নিউজ শেয়ার করা ইত্যাদি বিভিন্ন ধরণের কন্টেন্ট ব্যবহৃত হয়। সব বয়সী সব ধরণের মানুষই ফেসবুক ব্যবহার করে। কিন্ত টুইটারে ছোট ছোট টুইট বেশি ব্যবহৃত হয় যার মধ্যে আনন্দ দান ও অল্প কথার ব্যপকতা প্রকাশ পায়। অপরদিকে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক যেখানে শুধু ব্যক্তিগত যোগাযোগের চেয়ে পেশাগত যোগাযোগই প্রাধান্য পায়।

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট

তাহলে বুঝা যাচ্ছে একেক ধরনের সোশ্যাল মিডিয়ার একেক ধরণের অডিয়েন্স থাকে ফলে প্রত্যেকটি কন্টেন্ট সে অনুযাগী অডিয়েন্সের নিকট পৌঁছাতে হবে। প্রতিটি সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করার আগে সেই সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সদের আচরণ বুঝতে হবে। এজন্য কন্টেন্ট প্রস্তুতকারকে অবশ্যই বেসিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে হবে।

ব্লগ কন্টেন্ট

কাস্টমারদের কাছে বিস্তারিত তথ্য শেয়ার জন্য ব্লগ কন্টেন্ট এর বিকল্প নেই। ব্লগ পোস্টগুলো এমন হওয়া উচিত যেন ভিজিটরা শিক্ষামূলক, জ্ঞানমূলক, প্রোডাক্ট সম্পর্কিত তথ্য ইত্যাদি পেয়ে থাকে। মনে রাখতে হবে ব্লগ এমন একটা প্লাটফর্ম যা পাঠক থেকে কাস্টমারে পরিনত করতে পারে। ব্লগের মাধ্যমে একটি কোম্পানির কাস্টমারের সাথে সম্পর্ক জোরদার হয় ও ব্র্যান্ডভ্যালু বৃদ্ধি পায়।

ব্লগে কন্টেন্ট প্রকাশ করার পর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশের প্রয়োজনীয়তা দেখা দেয়। অন্য ব্লগের সাথে লিংকিং করে ও সোশ্যাল মিডিয়ার শেয়ার করে ব্লগের কন্টেন্ট মার্কেটিং করা হয়ে থাকে।

ভিডিও কন্টেন্ট  

একথা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সময়ে মানুষ ব্লগ পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি আগ্রহী। অন্যান্য সকল মাধ্যম হতে ভিডিও সবচেয়ে বেশি জনপ্রিয় ও সহজতর অডিয়েন্সের কাছে। দীর্ঘসময় ধরে আর্টিকেল পড়ার চেয়ে ভিডিও কন্টেন্ট সল্প সময়ে অধিকতর বেশি ফলপ্রসূ তথ্য প্রদান করতে পারে। ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘন্টা ভিডিও দেখা হয়, ফলে অডিয়েন্সকে আকৃষ্ট করতে ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর বিকল্প নেই। বিস্তারিত পড়ুন ইউটিউব বা ভিডিও মার্কেটিং

ইমেইল ট্যামপ্লেট

ইমেইলের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ইমেইল ট্যামপ্লেট ব্যবহার করতে হবে। ইমেইল ট্যামপ্লেটে সংক্ষেপে কাস্টমারদের পণ্য বা সেবা গ্রহণের আহবান জানানো হয়। ইমেইল ট্যামপ্লেটে টার্গেট কাস্টমারদের বিভিন্ন অফার, ফিচার, আপডেট ইত্যাদি জানানো হয়। বিস্তারিত পড়ুন ইমেইল মার্কেটিং

ইনফোগ্রাফিক্স


ইনফোগ্রাফিক্স কেবলমাত্র শব্দের চেয়ে ডেটা আরও চিত্র  জোরালোভাবে ভিজ্যুয়ালাইজ করতে পারে। ট্যাবল, চার্ট, গ্রাফ ইত্যাদি হলো ইনফগ্রাফিক্সের উদাহরণ। অডিয়েন্সকে সংক্ষেপে পুরো বিষয়বস্তু বুঝাতে ইনফোগ্রাফিক্সের বিকল্প নেই।

পরিশেষে বলি

কন্টেন্ট বা বিষয়বস্তু মার্কেটিং একটা বিশাল অধ্যায়। ডিজিটাল মার্কেটিং এর মূল উপজীব্য বিষয় এখন কন্টেন্ট। আমরা চেস্টা করেছি কন্টেন্ট মার্কেটিং এর মূল কথাগুলো তুলে ধরার। আপনার যেকোন প্রশ্ন না মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করবো?

অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করবো?

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

কমিশনের ভিত্তিতে কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রয় করে দেয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। যেমন বিশ্বব্যাপী Amazon, E-bay, Alibaba Express এমনকি বাংলাদেশের Daraz, Pickaboo, AjkerDeal ইত্যাদি প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট হয়ে মার্কেটিং করেও কমিশন অর্জন করা যায়। বলা যায় ডিজিটাল মার্কেটিং এর বাস্তবিক একটি প্রয়োগক্ষেত্র হলো অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিং।

অর্থাৎ পণ্য বা সার্ভিস আপনার না। অন্য একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা রেফার করে/সেল করে আপনিও কমিশন অর্জন করতে পারেন। আসলে এটাই এফিলিয়েট মার্কেটিং।

অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিং এর সুবিধা কি?

  • অ্যাফিলিয়েট হয়ে মার্কেটিং এমন একটি পেশা যা আপনাকে শিখতে সহায়তা করবে, আয় করাবে এবং আপনাকে একাগ্রভাবে নিয়োজিত রাখবে।
  • এটি খুবই স্বল্প ব্যয়ে শুরু করা যায়। তবে কন্টেন্ট নির্ভর এফিলিয়েট মার্কেটিং যেমন ইউটিউব/ব্লগের মাধ্যমে এফিলিয়েট করতে চাইলে আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে।
  • এটি একটি স্বাধীন পেশা, প্রতিদিন সময় দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
  • আয়ের কোন নির্দিষ্ট সিমা নেই, যত বেশি সেলস জেনারেট করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।
  • নিজের কোন প্রোডাক্ট বা সার্ভিসের প্রয়োজন পড়ে না, অন্যের প্রোডাক্ট বিক্রয় করে কমিশন পাওয়া যায়।

অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিং এ তিনটি পক্ষ কাজ করে-

  • মার্চেন্ট বা বিক্রেতা – যে কোম্পানি বা প্রতিষ্ঠান পণ্য/সেবা বিক্রয় করে থাকে  
  • কাস্টমার বা ক্রেতা – যারা মার্চেন্টের সেই সকল পণ্য/সেবা ক্রয় করে থাকে
  • অ্যাফিলিয়েট বা প্রমোটার – তারা মার্চেন্টের তৈরিকৃত পণ্য/সেবা কাস্টমারের কাছে মার্কেটিং করে এবং কাস্টমার সেই পণ্য/সেবা কিনলে অ্যাফিলিয়েটরা মার্চেন্টদের নিকট হতে নির্দিষ্ট হারে কমিশন পায়।  
অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন?

যেকোন প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট হয়ে মার্কেটিং করতে হলে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, তাদের রুলস মেনে প্রমোশন ও নিশ (যে টপিকে কাজ করতে চান) ধরে আগাতে হবে। আপনাকে নিম্নোক্ত বিষয়গুলি বিবেচণা করতে হবে। একটি সুন্দর প্রমোশনের জন্য আপনার প্ল্যানিংও সুন্দর হওয়া আবশ্যক।

অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন

অ্যাফিলিয়েট হয়ে মার্কেটিং করতে হলে যে মার্চেন্টের পন্য/সেবা আপনি বিক্রয় করবেন সে মার্চেন্ট আপনাকে একটি লিংক প্রদান করবে। প্রত্যেক অ্যাফিলিয়েট আলাদা আলাদা লিংক পাবে। সেই লিংকে গিয়ে কেউ যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করে তবে তার কমিশন অ্যাফিলিয়েটের একাউন্টে জমা হবে। যেমন আপনি এমাজন এফিলিয়েট করলে প্রোডাক্টের ছবি ও লিংক নেয়ার জন্য Amazon SiteStripe ইউজ করতে হবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন করার পরেই এই সুবিধা পাবেন।

বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্মে প্রবেশ

মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার হাতে কিছু হাতিয়ার লাগবে, আপনার হাতিয়ারগুলো যত শক্তিশালী হলে আপনার বিক্রয় ঠিক ততটাই সহজ হবে। অ্যাফিলিয়েট হয়ে মার্কেটিং করতে হলে আপনার প্রয়োজন হবে-

– একটি ব্লগ বা ওয়েবসাইট

– একটি ইউটিউব চ্যানেল

– সোশ্যাল মিডিয়া পেজ (যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি)

ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া পেজ সবগুলোই যে বাধ্যতামূলক থাকা লাগবে ব্যাপারটি এমন নয়। তবে যত বেশি চ্যানেল বা মিডিয়া আপনার হাতে থাকবে তত বেশি মার্কেটিং এর সুযোগ আপনি পাবেন।

অনালাইন প্রমোশন বা ডিজিটাল মার্কেটিং

যেনে রাখা প্রয়োজন শুধু ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া পেজ থাকলেই হবে না। প্রচুর ভিজিটরকে সম্পৃক্ত করতে হবে। ভিজিটর না আসলে কখোনই সেলস বাড়বে না। আর ভিজিটর আনতে গেলে আপনাকে জানতে হবে বেসিক ডিজিটাল মার্কেটিং যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অর্থাৎ আপনাকে করতে হবে-

– ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভাল মানের কন্টেন

– ইউটিউব চ্যানেলের জন্য ভাল মানের ভিডিও এবং

– সোশ্যাল মিডিয়ার নিয়মিত পোস্ট

নিশ সাইট তৈরি করা

নিশ বলতে বুঝায় ক্যাটাগরি বা বিষয়বস্তু। অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিংয়ে বিভিন্ন কোম্পানির বহু ক্যাটাগরির অসংখ্য প্রোডাক্ট আছে। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ক্যাটাগরির কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। মনে রাখেবেন একসাথে অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করলে কোনটার মার্কেটিংই সঠিকভাবে করতে পারবেন না। যেমন ধরুন আপনি ইলেক্ট্রনিক্স ক্যাটাগরি সিলেক্ট করেছেন, সেখান থেকে আপনি টেলিভিশন হচ্ছে একটা নিশ। তাই আপনার এখন কাজ হবে যেকোন একটি নিশ সিলেক্ট করে উক্ত নিশ রিলেটেড একটি ওয়েবসাইট বানানো।  

এখন আপনার কাজ হবে সেই নিশে প্রচুর পরিমাণে কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করা। আপনার কাজ হবে শুধু টেলিভিশন বা আপনার নিশের উপরই অন্তন্ত ৫০+ কন্টেন্ট পাবলিশ করা। সপ্তাহে অন্তত তিনটা কন্টেন্ট পাবলিশ করতে হবে। এই কন্টেন্ট পাবলিশের ধারা নিয়মিতভাবে ধরে রাখতে হবে। প্রপার এসইও করলে ও টপিক রিলেটেড আর্টিকেল লিখতে থাকলে সেই টপিকের উপর অথোরিটি অর্জন হবে। ফলে গুগলে র‍্যাংক করা ইজি হবে।

মার্কেটপ্লেস ও প্রোডাক্ট সিলেকশন

অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিংয়ের অনেকগুলো মার্কেটপ্লেস আছে। আপনি সেখান থেকে যেকনো একটা মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। মনে রাখবেন একাধিক মার্কেটপ্লেসে কাজ করার চেয়ে একটি মার্কেটপ্লেসে কাজ করাই উত্তম হবে। তবে সবসময়ই মার্কেটপ্লেস সিলেক্ট করার ক্ষেত্রে Amazon এফিলিয়েট থাকে সবার পছন্দের শীর্ষে।

এমাজন এফিলিয়েট ছাড়া অন্য বিভিন্ন ডিজিটাল সার্ভিস সেল করার জন্য বিগেনারদের বেস্ট মার্কেটপ্লেস হচ্ছে ClickBank.com তা ছাড়াও আছে ClickBetter.com, Payspree.com, PayDot.com, ClickSure.com, VIPAffiliates.com, TwistDigital.com, LinkShare.com, Cj.com, ইত্যাদি । যে মার্কেটপ্লেসে কাজ করবেন সেই মার্কেটপ্লেস এর অফিসিয়াল YouTube চ্যানেল বেশ ভালো কিছু টিউটোরিয়াল পাবেন। এসব টিউটোরিয়াল আপনার কাজকে সহজ করে দিবে।

এবার আসি প্রোডাক্ট সিলেকশন। প্রোডাক্ট সিলেকশনের প্রতি আপানকে দেখতে হবে ঐ প্রোডাক্টে কমিশনের হার কত এবং প্রোডাক্টটি মার্কেটে বেশ ভালো চলছে কিনা। সুতরাং রিসার্চ করে বের করে ফেলুন কোন প্রোডাক্টগুলোর অনলাইনে কাটতি বেশি ও মানুষ নিয়মিত অনলাইন থেকে ক্রয় করে।

জানতে হবে বেসিক ডিজিটাল মার্কেটিং

আপনি কস্ট করে টাকাপয়সা খরচ করে ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটের জন্য ইউনিক সব কন্টেন লিখলেন, ওয়েসসাইট ডিজাইন করলেন তাছাড়াও ইউটিউব ভিডিও বানালেন এবং সোশ্যল মিডিয়াতেও পেজ অপেন করলেন। কিন্ত কোন কিছুই কাজে আসবে না আপনি যদি এসব ওয়েবসাইট/ব্লগ, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করতে না পারেন। কারন মানুষ আপনার চ্যানেলে না আসলে আপনি কার কাছে মার্কেটিং করবেন? তাই আপনার জানা উচিত-

 ডিজিটাল মার্কেটিং

 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

 সোশ্যাল মিডিয়া মার্কেটিং

 ইউটিউব মার্কেটিং

 ইমেইল মার্কেটিং (অপশনাল)

অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি পরিমাণ আয় করা সম্ভব?

এখানে কয়েকটি ব্যাপারের উপর ভিত্তি করে বলা যাবে আয়ের হার বা পরিমাণ কি রকম হবে। যেমন-

– প্রোডাক্টে কমিশনের হার কত

– প্রতি ইউনিট প্রোডাক্টের মূল্য কত

– আপনি কত ইউনিট প্রোডাক্ট সেল করতে পেরেছেন

– মোট বিক্রয়কৃত প্রোডক্টের মূল্য কেমন

Amazon Affiliate Commission Rate

অ্যামাজন কমিশন রেট

আমরা আগেই বলেছি আয়ের কোন লিমিট নেই, আপনি যত বেশি সেলস জেনারেট করতে পারবেন তত বেশি কমিশন পাবেন। অনেক মার্কেটার আছে হয়তো মাসে ৩-৪ লক্ষ টাকা আয় করে আবার কেউ এক টাকাও আয় করতে পারে না। সুতরাং পুরোটাই একটা আপেক্ষিক বিষয় ভাগ্যের তো বটেই।  

ধরা যাক, একটি পণ্যের মূল্য ২০,০০০ টাকা, বিক্রয়ের উপর কমিশনের হার ৫%। আপনার বিক্রয়ের পরিমাণ ১০০ ইউনিট।

তাহলে আপনার আয় হবে-

২০,০০০ × ১০০= ২০,০০,০০০ × ৫% = ১,০০,০০০ টাকা।

অনলাইনে হাজারো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে তাহলে অ্যামাজন কেন?

এক্ষেত্রে বলে রাখি অন্যান্য মার্কেটপ্লেসের চেয়ে অ্যামাজনের কমিশনের হার কম। তারপরও মার্কেটাররা অ্যামাজনের উপর আস্থা রাখে। এর সহজ উত্তর হচ্ছে অ্যামাজন বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স মার্কেটপ্লেস ও গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি গ্রহনীয় ও গ্রাহকদের একটা সফট কর্নার কাজ করে। ফলে অন্যান্য মার্কেটপ্লেসের প্রোডাক্টের চেয়ে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি হয় বেশি। অন্যান্য মার্কেটপ্লেসের মার্কেটিং করলে দেখা যায় ট্রাফিক (ভিজিটর) যে পরিমানে আসে সে পরিমানে সেলস জেনারেট হয় না। কিন্ত অ্যামাজনের কনভার্সন রেট অনেক বেশি ফলে কম ট্রাফিকেও ভালো সেলস জেনারেট হয়।   

একটিভ ইনকাম বনাম প্যাসিভ ইনকাম  

ধরুন, আপনি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া পেজ সবগুলোই তৈরি করে রানিং করে দিলেন। কোন মাসে আপনি মার্কেটিং না করলেও আপনার চ্যানেলগুলোতে ভিজিটর আসলো ও আপনার পন্য বা সেবা ক্রয় করলো তবুও আপনি কমিশন পাবেন।  

তথ্যসুত্রঃ জানতে ক্লিক করুন Affiliate Program Amazon

পরিশেষে বলি

অ্যাফিলিয়েট বা সম্বন্ধ মার্কেটিং শিখতে হলে প্রথম ৩ মাস ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে ও বিভিন্ন আর্টিকেল পড়ে আইডিয়া নিন। সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিং ও অন্যান্য পোস্টগুলো পড়ে দেখতে পারেন। আর যেকোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কি?  এবং এসইও করার প্রক্রিয়া কি?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কি? এবং এসইও করার প্রক্রিয়া কি?

কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। Google, Yahoo, Bing, Ask ইত্যাদি হলো সার্চ ইঞ্জিনের উদাহরন। ডিজিটাল মার্কেটিং এর একটি শক্তিশালি হাতিয়ার হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অবলম্বন করলে সহজেই একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা যায়। সেজন্য কোন অর্থ সার্চ ইঞ্জিনকে প্রদান করতে হয় না। তবে প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের কিছু এলগরিদম বা বিধিবিধান আছে। সেই এলগরিদমগুলো মেনে চললে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে আসা সম্ভব হয়। মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোন শর্টকাট নেই। কখনো কখনো কয়েক মাসের প্রক্রিয়া অবলম্বন করতে হয়। সাধারণত ৩-৬ মাসের মধ্যে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের পথম পেজে নিয়ে আসা যায়। সেজন্য ধারাবাহিকভাবে কিছু বিষয়কে মেনে চলতে হয়।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রুলস ও রেগুলেশনের (নিয়ম-নিতি) ভিত্তিতে ৩ প্রকার

হোয়াইট হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের বিধিবিধান মেনে করা হয়

ব্ল্যাক হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের বিধিবিধান অমান্য করে অবৈধভাবে করা হয়

গ্রে-হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের কিছু বিধান মানে ও কিছু বিধান ফাঁকি দিয়ে করা হয়

বিস্তারিত আলোচনা জানুন-  সার্চ ইঞ্জিনের প্রকারভেদ

নিচে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদক্ষেপগুলো বা এসইও চেকলিস্ট তুলে ধরা হলো ধারাবাহিকভাবে-

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  1. Google Search Console এ ওয়েবসাইটকে ইনডেক্স করাতে হবে।
  2. Google Analytics এ ওয়েবসাইটকে ইনডেক্স করাতে হবে।
  3. Yoast SEO ইন্টল করতে হবে। (শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীর জন্য)  
  4. কি ওয়ার্ড রিসার্চ করতে হবে (সেই কি ওয়ার্ডগুলো যেগুলো মানুষ Google এ সার্চ করে)  
    • Identify Low Competition Keywords with high search value
    • Identify Long tail keywords
    • Identify Local Keywords
    • Find Questions Keywords
  5. বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করুন ( Social Media এবং Questions Answers ওয়েবসাইটে) সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন
  6. যথাযথভাবে  On Page SEO করতে হবে।
    • Keyword Anchor texting
    • Use short URLs using post title
    • Set unique Title Tag
    • Set Unique Meta Tag
    • Sets Keywords in Meta Description & Title Tag
    • Use keywords in the content
    • Using H1, H2, H3, H4 Heading as or where necessary
    • Optimize Images & set Image Alter Texts
    • Use synonyms (LSI- Latent Symmetric Indexing) keywords
    • Use Internal & External Links
  7. Technical SEO এর নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে
    • Identify Crawl Errors (Those Pages cannot be found by Search Engines)
    • Find out How Google Views the Selected Page
    • Make Sure the website is responsive (PC, Tablet & Mobile friendly as well)
    • Fix broken Links (A Links which doesn’t work)
    • Secure the site using HTTPS (Ensure SSL Certificates)
    • Ensure website faster loading speed      
  8. কন্টেন্ট বা আর্টিকেলকে সুন্দরভাবে সাজাতে হবে
    • Select unique content for publishing
    • Use some content marketing formula
    • Use Schema Markup
  9. লিংক বিল্ডিং বা ব্যাক লিংক এর ধাপসমূহ মেনে চলতে হবে (Off Page SEO)
    • Use powerful backlinks (Guest Post, Broken Links, Web 2.0, Blog commenting etc.)
    • Analyzing Competitors Backlinks (Use Reserve Backlinks where competitors created backlinks) 
    • Become a podcast for backlinks
  10. সর্বদা পরিসংখ্যান পর্যবেক্ষণ করুন (Google Analytics এ) এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি সন্ধান করুন
এই চেকলিস্ট অনুসরণ করে আপনার ওয়েবসাইটটি অবশ্যই সার্চ ইঞ্জিনের প্রথম পেজে র‌্যাঙ্ক করবে।

তথ্যসূত্রঃ জানতে ক্লিক করুন- এসইও চেকলিস্ট

পরিশেষে বলি

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি নিয়মতান্ত্রিক ও দীর্ঘমেয়াদী পক্রিয়া। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি খুব গুরুত্বপূর্ণ পক্রিয়াগুলোকে ( সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেকলিস্ট ) উপস্থাপন করার। কিন্তু এসইও এত বড় একটি অধ্যায় যা কখনোই একটি আর্টিকেলে লিখে শেষ করা যাবে না। কমেন্ট বক্সে আপনারা যে টপিকটি নিয়ে জানতে চান লিখুন, ইনশা’আল্লাহ সম্ভব হলে আমরা অন্য একটি পোস্টে তুলে ধরবো।

ডিজিটাল মার্কেটিং কি?  ও কিভাবে ডিজিটাল মার্কেটিং করবো?

ডিজিটাল মার্কেটিং কি? ও কিভাবে ডিজিটাল মার্কেটিং করবো?

ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং বা বিপণন করা। যেমন ডিজিটাল মিডিয়ার মধ্যে রয়েছে Facebook, Google, YouTube, Twitter, LinkedIn ইত্যাদি। এসব ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যথাযথভাবে কাস্টমারদের কাছে পন্য বা সেবার মার্কেটিং করাকেই ডিজিটাল মার্কেটিং বলে।

আপনি অবশ্যই চাইবেন কেউ Google সার্চ করে যেন আপনার ওয়াবসাইটকে প্রথম পৃষ্ঠায় দেখে কিংবা আপনার ফেসবুক বুস্ট যেন অনেক মানুষের কাছে পৌঁছে, যাতে করে আপনার কোম্পানির পন্য বা সেবা অনেক বেশি বিক্রয় হয়। পাশাপাশি আপনার কোম্পানির প্রচারও সর্বাধিক মানুষের কাছে পৌঁছে।

ডিজিটাল মার্কেটিংকে আরও সহজভাবে বললে বলা যায় “অডিয়েন্স যেখানে মার্কেটিং সেখানে”। কেন ঝালমুড়ি বিক্রেতা স্কুলের সামনে দাঁড়ায়? কেন আতড়/টুপি বিক্রেতা মসজিদের সামনে দাঁড়ায়? কেন গুলিস্থানে বা মিরপুর ১০-এ হকার বেশি । অর্থাৎ তাদের অডিয়েন্স সেখানেই আছে।

প্রাচীন গ্রিসে আগোরা (Agora) নামে একটি উঁচু যায়গা ছিল। বিভিন্ন ধরণের রাষ্ট্রীয় ঘোষণা শোনার জন্য মানুষ সেখানে জড়ো হতো। যখন সেই জায়গাটি জনপ্রিয় হলো, মানুষ সেখানে ব্যবসা শুরু করলো। যখন ব্যবসা শুরু হলো তখন ব্যবসায়ীরাও আগোরাতে উঠে তাদের পন্যের প্রচার প্রচারণা চালাতে লাগলো। মানে আবারও “”অডিয়েন্স যেখানে মার্কেটিং সেখানে”।

এখন বলুনতো অডিয়েন্স কোথায়? জ্বি আপনি ঠিক ধরেছেন অডিয়েন্স এখন অনলাইনে। মানে ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদিতে।

অডিয়েন্স অনলাইনে

 

ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো

    • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO)

    • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা (SMM)

    • ইমেইল মার্কেটিং

    • অ্যাফিলিয়েট মার্কেটিং

    • ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং

    • কনটেন্ট মার্কেটিং

    • সার্চ ইঞ্জিন মার্কেটিং বা (SEM)

    • ওয়েব এনালিটিক্স

    • CPA মার্কেটিং

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO)

কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। Google, Yahoo, Bing, Ask ইত্যাদি হলো সার্চ ইঞ্জিনের উদাহরন। সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অবলম্বন করলে সহজেই একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা যায়। সেজন্য কোন অর্থ সার্চ ইঞ্জিনকে প্রদান করতে হয় না। তবে প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের কিছু এলগরিদম বা বিধিবিধান আছে। সেই এলগরিদমগুলো মেনে চললে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে আসা সম্ভব হয়। মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোন শর্টকাট নেই। কখনো কখনো কয়েক মাসের প্রক্রিয়া অবলম্বন করতে হয়। বিস্তারিত পড়ুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO)

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা (SMM)

বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন “Facebook“, “Twitter” “Instagram” “LinkedIn“ “Pinterest” ইত্যাদি ব্যবহার করে কোন পণ্য, সেবা বা ব্যবসায়ের মার্কেটিং করাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আজকের যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনা এমন লোক পাওয়া দুষ্কর। এমনকি স্কুলের বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষও এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাই সব বয়সী, সব পেশার, সব স্থানের মানুষের কাছে মার্কেটিং করতে সোশ্যাল মিডিয়ার বিকল্প নেই। বিস্তারিত পড়ুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা (SMM)

ইমেইল মার্কেটিং

ইমেইল এর মাধ্যমে গ্রাহকদেরকে পন্য বা সেবা ক্রয়ের আহ্বান জানানো বা কোন বিজ্ঞাপন প্রচার করাকেই ইমেইল মার্কেটিং বলে। আমাদের দেশে ইমেইল মার্কেটিং ততটা জনপ্রিয় না হলেও উন্নত বিশ্বে ইমেইল মার্কেটিং বিজ্ঞাপনের একটি জনপ্রীয় মাধ্যম হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন ইমেইল মার্কেটিং ওয়েবসাইট যেমন “Mailchimp” “Awber” “Get Respone” ইত্যাদি ব্যবহার করে ইমেইল মার্কেটিং করা হয়ে থাকে। এসব ওয়েবসাইটের মাধ্যমে কয়েক হাজার ইমেইল একই সাথে পাঠানো যায়। বিস্তারিত পড়ুন ইমেইল মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং

বিভিন্ন কোম্পানিরা কমিশন এর বিনিময়ে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া বা ব্লগে তাদের পন্য বা সেবা বিক্রয় করে দেয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। যেমন “Amazon” “E-bay” “Alibaba” ইত্যাদি কোম্পানির পন্য বিক্রয় করে কমিশন অর্জন করা যায়। আর এই কমিশন নির্ভর করে বিক্রয়ের উপর। বিক্রয় না হলে কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটারকে কোন কমিশন দিবে না। বিস্তারিত পড়ুন অ্যাফিলিয়েট মার্কেটিং

ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং

ইউটিউবের চ্যানেল বানিয়ে বিভিন্ন পন্য বা সেবা বিক্রয় করা বা ব্যবসায়ের ব্রান্ডিং করাকেই ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং বলে । YouTube এ গিয়ে যেকোনো কোম্পানির বিষয়ে সার্চ করে তাদের official product বা service এর অনেক ভিডিও পাওয়া যায়। YouTube হলো Google এর পর দ্বিতীয় সর্বোচ্চ সার্চ ইঞ্জিন, যেখানে প্রতি দিন কোটি কোটি মানুষ ভিডিও দেখতে আসেন। তাই, যেকোনো পন্যের প্রমোশন (promotion) করার জন্য ভিডিও বানিয়ে YouTube এ প্রচার করা একটি কার্যকর ভিডিও মার্কেটিং এর উদাহরণ। বিস্তারিত পড়ুন ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং

কনটেন্ট মার্কেটিং

টার্গেট অডিয়েন্সে বা কাস্টমারদের কাছে তথ্যবহুল কন্টেন্ট (হতে পারে আর্টিকেল, অডিও, ভিডিও ইত্যাদি) পৌছে দেয়ার মাধ্যমে তাদেরকে ব্যবসায়ের প্রতি আকৃষ্ট করাকেই কন্টেন্ট মার্কেটিং বলে। বিজ্ঞাপন অনেক সময় কাস্টমারদের আকৃষ্ট করে না তাই কাস্টমারদের কাছে তাদের চাহিদা অনুযায়ী পন্য বা সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার প্রয়োজনীয়তা দেখা দেয়। বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লিখে কিংবা ইউটিউবে ভিডিও বানিয়েও কন্টেন্ট মার্কেটিং করা যায়। কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন অন্য কারো কন্টেন্ট কপি করা না হয়। বিস্তারিত পড়ুন কনটেন্ট মার্কেটিং

সার্চ ইঞ্জিন মার্কেটিং বা (SEM)

আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন, আমরা যখন Google search এর মাধ্যমে কিছু সার্চ করি, তখন প্রথম ২-৩ টি সার্চ ইঞ্জিন রেজাল্টের মধ্যে আপনি বিজ্ঞাপন দেখবেন। এসব সার্চ রেজাল্টের নিচে ছোট্ট করে লিখা থাকে “Ad”

Google Ads দ্বারা গুগল সার্চ ইঞ্জিন বা অন্য অনলাইন সার্চ ইঞ্জিন গুলোতে বিজ্ঞাপন প্রচার করা যায়। অর্থাৎ কেউ Google কে টাকা প্রদান করেও প্রথম পেজে প্রথম দিকে কোম্পানির ওয়েবসাইটের বিজ্ঞাপন দিতে পারে। আর এসব বিজ্ঞাপনে প্রতি ক্লিকের উপর চার্জ ধরা হয়।

ওয়েব এনালিটিক্স

আপনার ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করলো, কোন কোন অঞ্চল বা দেশের মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করলো, কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক (ভিজিটর) আসলো, সোশ্যাল মিডিয়া থেকে কতজন ভিজিটর আসলো ইত্যাদি বিষয়ের যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েব এনালিটিক্সে। সেজন্য আপনার ওয়েবসাইটকে অবশ্যই Google Analytics এ যুক্ত করতে হবে। ওয়েব এনালিটিক্স ব্যবহার করে আপনি আপনার ব্যবসায়ের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে পারেন ও নতুন নতুন মার্কেটিং কৌশল নির্ধারণ করতে পারেন।

CPA মার্কেটিং

Cost Per Action (CPA) মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন বা সাইন আপ করাতে হয়। তাছাড়াও ওয়েবসাইট ভিজিট করানো, গেমস/এপ ডাউনলোড করানো ইত্যাদিও সিপিএ মার্কেটিং এর অন্তর্ভুক্ত। সিপিএ মার্কেটিং এ এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করার প্রয়োজন হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিষ্টেশন বা সাইন আপ করে তাহলে প্রতিটি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট পাওয়া যাবে।

ব্যবসায়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব

আপনি ডিজিটাল হোন বা না হোন দুনিয়া ডিজিটাল হচ্ছে। ব্যবসায়ে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োগ ব্যপকভাবে বাড়ছে। ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব সল্প পরিসরে বলে শেষ করা সম্ভব নয়। তবে এক কথায় এটা বলা যায়, বর্তমান পৃথিবীর এক নম্বর মার্কেটিং হাতিয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

দুনিয়া ডিজিটাল হচ্ছে

ডিজিটাল মার্কেটিং এখন 4th Industrial Revolution এর অংশ। আপনি ডিজিটাল দুনিয়া ছাড়া একটি সাদাকালো চিত্রের বেশি কিছুই দেখতে পারবেন না। ইন্টারনেট প্রযুক্তি বিশ্বকে একটা সুতোয় গেথে দিয়েছে। যেখানে মানুষ পরিবারকে সময় দেওয়ায় চাইতেও বেশি সময় ব্যয় করে। করবেই না কেন? অনেকের তো শুধু নেশা নয়, এই ডিজিটাল দুনিয়া তার পেশাও বটে!

মানুষ যখন Facebook, Google, YouTube, Twiter (X) , LinkedIn, E-mail এ সময় ব্যয় করছে অহরহ তখন কোম্পানিগুলো এই মিডিয়াগুলোকে বেছে নিয়েছে মার্কেটিং এর হাতিয়ার হিসেবে। এই জগৎ এমন একটা জগৎ যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরাও এড দিতে পারে।

গ্রোথ হ্যাকিং 

ধীরে ধীরে রেভিনিউ জেনারেট করে কোম্পানিকে প্রফিটেবল করার চেয়ে একটা মার্কেট চেঞ্জিং আইডিয়া দিয়ে বাজার দখল করাই হচ্ছে গ্রোথ হ্যাকিং। আপনি যদি একটা ইউনিক আইডিয়া বের করতে পারেন ও তার ডিজিটাল মার্কেটিং করতে পারেন তবে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। একটু চিন্তা করুন সাম্প্রতিক কয়েকটি বছরে ডিজিটাল মার্কেটিং কি করে প্রভাব বিস্তার করেছে। কি করে একটি আইডিয়াকে আকাশচুম্বী সফলতা দিয়েছে। Pathao, Bkash, Nagad, Uber, Foodpanda তাছড়াও বিশ্বখ্যাত Amazon, Alibaba, E-Bay ইত্যাদি ই-কমার্স সাইটগুলো কিভাবে ডিজিটাল মার্কেটিং প্রয়োগ করে সফলতার শীর্ষে অবস্থান করছে। 

কাস্টমাররা সবাই এখন অনলাইনে

ইন্টারনেটের বিকাশের সাথে সাথে লোকেরা তাদের বেশিরভাগ সময় অনলাইনেই কাটাচ্ছে। কোটি কোটি মানুষ বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার করছে। এটি আমাদের প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং বিনোদনমূলক অংশে পরিণত হয়েছে। লোকেরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, ভিডিও দেখছে, চ্যাট করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ফিলিংস প্রকাশ করছে। তাহলে, আপনি কেন তাদের আগ্রহের দিকে লক্ষ্য রাখছেন না?

প্রতিযোগীরা সবাই এখন অনলাইনে

এটি অবাক হওয়ার মতো বিষয় নয়, আপনি কেবল গুগলে নিজের পণ্য এবং সেবা সম্পর্কে সার্চ করুন, আপনার হাজার হাজার প্রতিযোগী খুঁজে পাবেন। ইতিমধ্যে তারা অনলাইনে তাদের অনলাইন উপস্থিতি সম্পর্কে জানাতে অনলাইন প্রোফাইল তৈরি করেছে।  

একসাথে অসংখ্য মানুষকে টার্গেট করা সম্ভব  

একটি নির্দিষ্ট সময়ে আপনি অফলাইনে অনেক লোকের সাথে যোগাযোগ করতে পারবেন না। তবে আপনি ভিডিও পোস্টের মাধ্যমে হাজার হাজার মানুষকে একসাথে ম্যাসেজ দিতে পারবেন।

এক্স্যাক্ট টার্গেট কাস্টমার সেট করতে পারবেন

আপনি সঠিক টার্গেট কাস্টমার সিলেক্ট করে সঠিক গ্রাহকদের লক্ষ্য করতে পারেন। উদাহরণস্বরূপ, ফেসবুকে আপনি বয়স, লিঙ্গ, অবস্থান, ধর্ম, বৈবাহিক অবস্থা ইত্যাদি সিলেক্ট করে টার্গেট কাস্টমার সেট করতে পারেন। অন্যদিকে আপনি কিছু ব্যক্তিকে বাদ দিয়েও (এড তাদের ওয়ালে দেখাবে না) মার্কেটিং করতে পারেন। ফলে এটি আপনাকে সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।  

মার্কেটিং এর ফলাফল মনিটর করা যায়

ডিজিটাল মার্কেটিং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি গ্রাহকদের এক্টিভিটির সঠিক ফলাফল দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড কতটা রিচ করতে পারে, কতটা লাইক-কমেন্ট বা ক্লিক পড়ছে।

কম ব্যয়ে ইনভেস্টমেন্ট উঠে আসে

ডিজিটাল মার্কেটিং এর একটি ব্যপক সুবিধা হল এটি কম ব্যয়ে অধিক মুনাফা নিশ্চিত করে। অনলাইন প্ল্যাটফর্মগুলি প্রয়োগ করে আপনি দেখতে পাচ্ছেন যে রাইড শেয়ারিং সার্ভিস, ই-কমার্স, অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস এবং আরও অনেকে খুব অল্প সময়ের মধ্যে সফল হয়েছে।

পরিশেষে বলি

ডিজিটাল মার্কেটিং একটি ব্যপক বিষয়, নতুনদের জন্য সবগুলো সেক্টর শেখা মোটেও উচিত নয়। আপনি এসইও জানেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইমেইল মার্কেটিং জানেন সফল হতে যে কোন একটি সেক্টরই যথেষ্ট। আর হ্যাঁ, সফল হতে হলে এক্সপার্ট হওয়ার বিকল্প নেই। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান।

আমাদের পোস্টটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।